ব্লগ তৈরি করার নিয়ম ২০২২ | খুব সহজেই ব্লগ তৈরি করুন
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পোস্টে আলোচনা করেছিলাম ই-কমার্স e-commerce কি সেটা নিয়ে। তেমনি আজও লিখব অন্য একটি টপিক নিয়ে।
বর্তমানে ব্লগিং করা অনেক জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে। অনেকেই আগ্রহী হয়ে উঠছে ব্লগিং করার জন্য। কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে ব্লগ তৈরি করতে হয়। আর এক্ষেত্রে প্রথমেই যে সমস্যাটা দেখা দেয় তা হলো ব্লগে একাউন্ট কিভাবে খুলবো সেটা নিয়ে। এটা নিয়ে শুরুতেই অনেকেই দ্বিধাদ্বন্দে পড়ে যান।
তো সেই সমস্যা সমাধান করার জন্য আজ আমি আলোচনা করবো ব্লগ তৈরি করার নিয়ম নিয়ে। আজকের এই ব্লগটি পড়ার পর আপনি খুব সহজেই ব্লগ তৈরি করতে পারবেন। পাশাপাশি ব্লগটি পরিপূর্ণ ভাবে পড়লে কিভাবে নিজের ব্লগ তৈরি করবেন সে বিষয়ে আপনি সুস্পষ্ট ধারনা পাবেন।
ব্লগ তৈরি করার জন্য প্রথমেই আপনাকে লাগবে একটি ইন্টারনেট সংযুক্ত মোবাইল বা কম্পিউটার। কম্পিউটার হলে সবচেয়ে ভালো হয়। তবে আপনি চাইলে মোবাইলে ব্লগ তৈরি করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আমাদের দরকার হবে একটি ব্লগার একাউন্ট। তো চলুন প্রথমেই ধাপে ধাপে খুলে ফেলি ব্লগার একাউন্ট।
১. গুগলে সার্চ করুন
আপনার ব্রাউজারের সার্চ বারে গিয়ে সার্চ করুন www.blogger.com অথবা এই লিংকে ক্লিক করুন। সার্চ করার পর আপনারা নিচের মত একটি উইন্ডো দেখতে পারবেন।
২. লিংকে ক্লিক করুন
সার্চ করার পর যে রেজাল্ট দেখবেন সেখান থেকে উক্ত লিংকটিতে ক্লিক করুন। আর যদি ১ নং এর লিংকে ক্লিক করেন তাহলে সরাসরি আপনি ব্লগারের পেজে চলে যাবেন
৩. ব্লগের নাম লিখুন
আপনি যেহেতু ঠিক করেছেন ব্লগে একাউন্ট খুলে ব্লগিং করবেন। তাহলে নিশ্চয়ই আপনি আপনার ব্লগের জন্য একটি নাম নির্ধারণ করেছেন। এখানে আপনি আপনার ব্লগের নামটি লিখুন, ও ‘NEXT’ লেখা অংশে ক্লিক করুন। অথবা আপনি চাইলে পরবর্তীতে নামটি লিখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ‘SKIP’ লেখা অংশে ক্লিক করতে হবে।
৪. URL এর জন্য ব্লগের নাম লিখুন
এবার আপনাকে আপনার ব্লগের জন্য একটি URL সিলেক্ট করতে হবে। এজন্য আপনি আপনার কাঙ্ক্ষিত নামটি (যেমন: bdblogging ) দিয়ে চেক করে দেখুন যে সেটি এখনো এভিইলেবেল আছে কি না। যদি এভিইলেবেল থাকে তাহলে ‘NEXT’ এ ক্লিক করুন।
আর না থাকলে অন্য কোনো অক্ষর বসিয়ে নামটি চেক করুন, যতক্ষণ পর্যন্ত রেডমার্ক না উঠবে চেষ্টা করতে থাকুন।
৫. আবার ব্লগের নাম লিখুন
এবার আপনাকে আবার ৩য় ধাপের মতো ব্লগের নামটি লিখতে হবে। লেখা হয়ে গেলে ‘FINISH’ এ ক্লিক করুন।
অভিনন্দন আপনি সফলভাবে আপনার কাঙ্ক্ষিত ব্লগটি খুলতে সক্ষম হয়েছেন। এবার আপনাকে ব্লগটি কাস্টমাইজ, পোস্ট করা সহ আরো বিভিন্ন কাজ করতে হব।
তো আজকে আমরা জানলাম ব্লগ তৈরি করার নিয়মগুলো সম্পর্কে। এ কাজগুলো কিভাবে করবেন সে বিষয়ে সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পোস্ট লিখব। আশা করি আপনারা পাশে থাকবেন।