সাদেকুল ইসলাম এর কবিতা “আসুক তবে, আসতে দাও”

সাদেকুল ইসলাম এর কবিতা “আসুক তবে, আসতে দাও”

আসুক তবে, আসতে দাও

অন্যবাংলায় আজকে প্রকাশিত হলো সাদেকুল ইসলাম এর “আসুক তবে, আসতে দাও” শিরোনামে ১ টি চমৎকার কবিতা। আপনারা এই কবিতাটি পড়ুন ও আপনাদের মতামত জানান।

“আসুক তবে, আসতে দাও”
কবি- সাদেকুল ইসলাম
রচনাকালঃ২৩/০৫/২০২৩খ্রিঃ

ঈশান কোণে হঠাৎ করে
কালো মেঘ আর পবন
ঝমঝম শব্দে করলো শুরু
শীতল হচ্ছে ভূবন।

মুষলধারে চলছেই বারি
থামার অন্ত নাই
আটকে গেছি পথের ধারে
কেমনে গৃহে যাই?

দৌড়ে গিয়ে ঢুকে পরলাম
ছোট্ট একটা দোকানে
ভিতরে দেখি এক বৃদ্ধ কাকা
খাচ্ছে বিড়ি আপন মনে।

বিড়ির ধোঁয়া নাকে আসায়
দম হয়ে যায় বন্ধ
বলতে গেলেই বৃদ্ধ কাকা
শুরু করে দিলো দ্বন্দ্ব।

বললাম তবুও, ওহে কাকা!
খাচ্ছেন কেন বিড়ি?
আমার কথায় বিরক্ত হয়ে
বৃদ্ধ নিলো মুখ ফিরি।

বৃদ্ধ কাকা আপন মনে আবার,
ধরলো দেখি গান।
আসুক তবে,আসতে দেও!
হয়ে যাক না বান।

See also  সাদেকুল ইসলাম এর গল্প চাইনা থাকতে বৃদ্ধাশ্রমে